ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন: ভূমি উপদেষ্টা

#
news image

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন। মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।

আজ মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনের সম্মেলনকক্ষে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি সেবার লক্ষ্যে নতুন সৃজিত বা মানোন্নিত সফটওয়্যার সমূহের ২য় ভার্সন সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই অধিকার নিশ্চিত করতে ভূমিসেবায় ডিজিটাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যা ভূমিসেবা সহজীকরণে একটি সময়োপযোগী উদ্যোগ।

উপদেষ্টা এ সময় আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা ও আধুনিকায়নের ওপর অনেক মানুষের সামাজিক-অর্থনৈতিক জীবনযাত্রা সরাসরি প্রভাবিত হয়ে থাকে। ভূমিসেবার জন্য জনগণকে প্রতিনিয়ত ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস তথা এসিল্যান্ড অফিসে যেতে হয়। তাই দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো অত্যন্ত গভীরভাবে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

এর আগে উপদেষ্টা পুরাতন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ড্রোনের মাধ্যমে লাইভ জরিপ কার্যক্রম প্রদর্শনী অবলোকন করেন এবং ভূমি ভবনের নিচতলায় ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র’ পরিদর্শন করেন।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, সার্ভারের ধীর গতির জন্য অনলাইন ভূমিসেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

২৮ জানুয়ারি, ২০২৫,  9:15 PM