ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সংবাদ প্রকাশের পর নোয়াখালীতে অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

#
news image

নোয়াখালীর কবিরহাটে ফসলিজমি দখল করে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এর আগে বারবার সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন “একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিং” নামের ইটভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এই ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল “একতা ব্রিকস ফিল্ড”। অন্যদিকে পূর্বের আদেশ অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এবং ১৫ দিনের মধ্যে সব সামগ্রী সরানোর নির্দেশনা দেওয়া হয়।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার পল্লীবাংলাকে বলেন, অবৈধ এই ইটভাটা আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা পল্লীবাংলাকে বলেন, ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে গত ২ডিসেম্বর অভিযান চালিয়ে ইটভাটার সিমনি ভেঙ্গে দেওয়া হয় এবং ২০হাজার টাকা জরিমানা করা হয়। পরে আবারও তারা ইটভাটা চালু করায় আজ  আবারও ভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ভাটার অনুমোদন কিংবা পূণরায় চালু করার কোন সুযোগ নেই। অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নোয়াখালী প্রতিনিধি :

২৯ জানুয়ারি, ২০২৫,  12:50 AM