ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

মসজিদের জমি নিয়ে বিরোধ বাগেরহাটে মুসল্লীদের মানববন্ধনে হামলার ঘটনায় মামলায়

#
news image

বাগেরহাটে মসজিদের জমির বিরোধ নিরসনের দাবিতে মানববন্ধন করার সময় মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান। বুধবার (২৯ জানুয়ারি) বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলত-১ এ এই মামলা দায়ের করেন। মামলায়, আইয়ুব আলী শেখ, টুটুল শেখ, আলম শেখ, হোসেন শেখ, সবুজ শেখসহ ১১ জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, বাগেরহাট সদর উপজেলার আফরা মধ্যপাড়া জামে মসজিদের বিরোধীয় জমির বিষয়ে মানববন্ধন করার সময়ে গেল ২২ জানুয়ারি আসামীরা মসজিদের মুসল্লিদের উপর হামলা করে। এতে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়। হামলাকারীরা শেখ আব্দুল হান্নানের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান বলেন, ১৯৪৭ সালে আফরা মধ্যপাড়া মসজিদ প্রতিষ্ঠিত হয়। অনেক ইমাম, মুয়াজ্জিন, সভাপতি ও সম্পাদক এই মসজিদের দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েক বছর আগে স্থানীয় আইয়ুব আলী শেখ ওই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পায়। তার নিয়োগ পাওয়ার আগে মসজিদের পক্ষে তৎকালীন সভাপতির নামে মসজিদের সামনে থাকা রেলওয়ের কিছু জমি ইজারা ছিল। পরবর্তীতে আইয়ুব আলী শেখ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহনের পর মসজিদের সভাপতির নামে থাকা রেলওয়ের জমি তার নিজের নামে ইজারা নেয়। কিন্তু ওই জমি বিগত দিনে মসজিদের কাজে ব্যবহৃত হত। জমির আয় মসজিদ পরিচালনায় ব্যয় করা হত।

বিষয়টি মসজিদ কমিটি এবং স্থানীয় মুসল্লীরা জানতে পেরে নতুন পরিচালনা কমিটি গঠন করে। পরবর্তীতে এই জমি নিয়ে মামলা হয়।উচ্চআদালত এই জমিতে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশনা দেয়। স্থিতি অবস্থা থাকা সত্ত্বেও ৫০-৬০ জনের একটি দল নিয়ে আইয়ুব আলী শেখ জোরপূর্বক ওই মসজিদের নিয়ন্ত্রণে থাকা একটি মৎস্য খামার থেকে ৩-৪ লক্ষ টাকার মাছ বিক্রি করে নিয়ে যায়। আমরা এসব ঘটনার বিচারের দাবিতে মামলা দায়ের করেছি।

বাগেরহাট প্রতিনিধি :

২৯ জানুয়ারি, ২০২৫,  8:24 PM