ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

নাইমের দুর্দান্ত সেঞ্চুরিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো খুলনা

#
news image

ওপেনার মোহাম্মদ নাইমের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে খুলনা টাইগার্স। আজ লিগ পর্বে নিজেদের ১১তম ম্যাচে খুলনা ৪৬ রানে হারিয়েছে রংপুর রাইডার্সকে। 

লিগে ১১ ম্যাচ শেষে ৫ জয় ও ৬ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে খুলনা। প্লে-অফের শেষ দু’টি স্থানের জন্য লড়ছে খুলনা, চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে চট্টগ্রাম এবং ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে রাজশাহী। লিগে নিজেদের শেষ ম্যাচে জিতলেই প্লে-অফে খেলবে খুলনা। কারণ রাজশাহীর সাথে রান রেটে এগিয়ে রয়েছে খুলনা। আর বাকী দুই ম্যাচের ১টিতে জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে চট্টগ্রামও। 

লিগ পর্বে সবগুলো ম্যাচ ১২টিতে খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে রংপুর। চট্টগ্রাম নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে তৃতীয়স্থানে নেমে যাবে রংপুর। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬০ রানে ২ উইকেট হারায় খুলনা। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১টি চার ও ২টি ছক্কায় ১২ বলে ২১ রান করেন। তিন নম্বরে নেমে ১২ রানে থামেন অ্যালেক্স রস। 

তৃতীয় উইকেট জুটিতে মারমুখী ব্যাটিংয়ে খুলনার বড় সংগ্রহের ভিত গড়ে দেন নাইম ও উইলিয়াম বোসিস্তো। ৪৭ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। ৩৩ বলে টি-টোয়েন্টিতে ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাইম।  

১৫তম ওভারে দলীয় ১৪৯ রানে বোসিস্তোকে শিকার করে জুটি ভাঙেন পেসার আকিফ জাভেদ। ৩টি চার ও ২টি ছক্কায় ২১ বলে ৩৬ রান করেন বোসিস্তো।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও নাইমের ৩২ বলে ৭০ রানের ঝড়ো জুটিতে এবারের আসরে তৃতীয়বারের মত ২শ রানের কোটা স্পর্শ করে খুলনা। ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান করে খুলনা। 

অঙ্কনের সাথে জুটিতেই এবারের আসরে অষ্টম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান নাইম। চলতি আসরে প্রথম শতকের জন্য ৫৫ বল খেলেছেন তিনি। শেষ পর্যন্ত ৬২ বলে ৭টি চার ও ৮টি ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন নাইম। এই ইনিংস খেলে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষে উঠেছেন নাইম। ১৫ বলে ২৯ রান করেন অঙ্কন। 

মাহেদি হাসান, আকিফ জাভেদ ও ইফতিখার আহমেদ ১টি করে উইকেট নেন।

২২১ রানের বড় টার্গেটে ভালো শুরু করতে পারেনি রংপুর। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৫ রান তুলে তারা। তৌফিক খান ৯ ও সাইফ হাসান ৬ রানে আউট হন।

এরপর ইফতিখারকে নিয়ে ২২ বলে ৩৬ এবং মাহেদির সাথে ২৩ বলে ৩৬ রানের জুটি গড়ে রংপুরকে লড়াইয়ে রাখেন সৌম্য। ১৫ বলে ১৯ রানে আউট হন ইফতিখার। 

১৩তম ওভারে পরপর দুই বলে মাহেদি ও রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানকে শিকার করে ম্যাচের লাগাম খুলনার নিয়ন্ত্রনে নেন মোহাম্মদ নাওয়াজ। মাহেদি ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৭ এবং নুরুল খালি হাতে সাজঘরে ফিরেন।

১০৮ রানে পঞ্চম উইকেটে পতনের পর মোহাম্মদ সাইফুদ্দিনকে সাথে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন সৌম্য। কিন্তু ১৬তম ওভার শেষে রংপুরের আস্কিং রান রেট ১৮ স্পর্শ করলে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করে ম্যাচ হারে রংপুর। 

৬টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন সৌম্য। 

মুশফিক ২৪ রানে ৩টি, নাওয়াজ ৮ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নাইম। 

নিজস্ব প্রতিবেদক :

৩১ জানুয়ারি, ২০২৫,  2:00 AM