ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ভারতীয় সাপ্তাহিকের প্রতিবেদন খণ্ডন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের

#
news image

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজার-এ প্রকাশিত প্রতিবেদন মিথ্যা এবং ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাাক্টস’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়,‘ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার একটি নতুন প্রচারণা চালিয়েছে, যা অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি (প্রক্সি) শেখ হাসিনার পুনরায় বাংলাদেশের শাসনভার দখল করার পথ সুগম করার উদ্দেশ্যে পরিচালিত।

দ্য অর্গানাইজার-এর সর্বশেষ অপপ্রচার হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা।

বিবৃতিতে বলা হয়,অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল এই মিথ্যা প্রচারণা দেখে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তাদের দূতাবাস ভালো করেই জানে যে অধ্যাপক ইউনূস বিভিন্ন ধরনের ব্যক্তিদের সঙ্গে দেখা করেন, যাদের মধ্যে আছেন- উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা, ব্যবসা ও নাগরিক সমাজ সংগঠনের নেতারা, এমনকি যারা বাংলাদেশ সম্পর্কে সমালোচনামূলক মনোভাব পোষণ করেন তারাও।

বিবৃতিতে বলা হয় ‘আমরা ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত এবং বিভিন্ন দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে সম্পূর্ণ কাল্পনিক প্রচারণাকে ব্যর্থ করে দিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যেতে আশাবাদী।

নিজস্ব প্রতিবেদক :

৩১ জানুয়ারি, ২০২৫,  2:13 AM