ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের

#
news image

প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে টাইগ্রেসরা। আগামীকাল সেন্ট কিটসে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি, সাফল্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করতে চায় বাংলাদেশ। 

সেন্ট কিটসেই সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি যথাক্রমে ৮ উইকেটে ও ১০৬ রানে হারে বাংলাদেশ। 

প্রথম ম্যাচে ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৪৪ রানের লড়াকু পুঁজি পেলেও, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয় বাংলাদেশ। ২০২ রানের জবাবে ৯ উইকেটে ৯৫ রান করে তারা। 

দ্বিতীয় ম্যাচে বোলিংও ভালো হয়নি বাংলাদেশের। সুলতানা ও লতা মন্ডলদের বাজে বোলিং পারফরমেন্সের কারণে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোন দল ২শ রানের কোটা স্পর্শ করলো। বাংলাদেশের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ১৮৯ রান করেছিলো অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট হাতে নেমে ৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেছিলেন নিগার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের কোন ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিলো। 

কিন্তু পরের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আকতার। এছাড়াও স্বর্ণা আকতার ১৬ ও লতা মন্ডল ১৩ রান করেন।

টি-টোয়েন্টিতে তিন বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে এ পর্যন্ত দশবার হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সর্বশেষ গত ডিসেম্বরে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগ্রেসরা। 

টানা দ্বিতীয়বারের মত হোয়াইটওয়াশ এড়াতে হলে ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই জ্বলে উঠতে হবে বাংলাদেশকে।

টি-টোয়েন্টির আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।  সিরিজে দুই জয় পেলেই এ বছর ভারতের মাটিতে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেত টাইগ্রেসরা।

নিজস্ব প্রতিবেদক :

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  7:34 AM