ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

জনপ্রিয় হাডুডু খেলা দেখতে উৎসুক জনতার উপচে পড়া ভিড়

#
news image

যুবসমাজকে মোবাইলের আসক্তি, মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা।  
 
শুক্রবার (৩১ জানুয়ারী) বিকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের স্বরণে হাডুডু প্রতিযোগীতার আয়োজন করে বাঘমারা ঐক্য পরিষদ। 
 
আয়োজক কমিটি জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়া চর্চার মনোযোগী ও আগ্রহী করে তুলতে প্রতি বছর আয়োজন করা হয় হাডুডু খেলা। এ হাডুডু খেলাকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠে কাঁপিয়েছেন শিশু-কিশোররা। 
 
ফাইনাল খেলায় সিরাজগঞ্জের মনসুরনগর একাদশ ও সরিষাবাড়ির আদ্রা ব্যবসায়ী মিষ্টার একাদশ দল অংশ নেয়। এতে মুনসুরনগর একাদশ দল বিজয়ী হন। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।  
 
এসময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন,, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, সাতপোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল তরফদার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মন্টু,ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবর আলী প্রমুখ।
 
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি :

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:45 AM