ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের এক ধাপ

#
news image

দেশ ও দশের কল্যাণ, দুনিয়া, আখেরাতের শান্তি কামনা, স্বচ্ছ সুন্দর বিশ্ব-মানবজীবন গঠনের প্রত্যয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে হেদায়াহের বয়ান শেষে বিশ্ব ইজতেমায় দুই-ধাপে অনুষ্ঠিতব্য প্রথম পর্বের একটি ধাপের সমাপ্তি হয়েছে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে।
 
এতে ঢাকার একাংশ ও আশপাশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বসাধারণের অংশগ্রহনে দুই হাত তুলে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন পাপ মুচনকারী লাখো মানুষ।
 
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত সমাপ্তি করেন শুরায়ে নিজামের অনুসারীদের ধর্মীয় নেতা মাওলানা জোবায়ের।
 
 এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন' ধ্বনিতে গাজীপুরের টঙ্গী তুরাগতীর-সহ আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লিদের শ্রষ্টার দরবারে আকুতি জানাতে দেখা গেছে। অনেকে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ববাসির শান্তির জন্য দোয়া করেন সকলে।
 
সরেজমিনে দেখা যায়, ইজতেমা ময়দানের ভেতর কিঞ্চিত পরিমান ঠাঁই ছিলোনা। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিরা অবস্থান নেন বিভিন্ন আঞ্চলিক সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী খ্যাত টঙ্গী পরিণত হয় ধর্মীয় নগরীতে।
 
এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
 
প্রতিবছরের মতো এবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে। তবে প্রথম পর্বে থাকছে দুই ধাপ। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। এই দুই ধাপে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অনুসারী আলেম-ওলামারা।
 
দ্বিতীয় পর্বে অংশ নেয়ার কথা রয়েছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের। ওই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:04 PM