ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নেত্রকোনায় জব্দকৃত ৩৩ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

#
news image

নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমান আদালত কর্তৃক জব্দকৃত প্রায় ৩৩ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি করা হয়েছে।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপরে জব্দকৃত বালু নিলাম ডাকের সর্বোচ্চ দরদাতার কাছে পাঁচ লক্ষ ৯৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলামের উপস্থিতে নিলামের ডাকে অংশ গ্রহণ করেন মমতাজ উদ্দীন, মেহেদী হাসান রিফাত, মো. মনসুর আলম, আকবর, সাইফুল ইসলাম, রাজন মিয়া ও আলাউদ্দীন।

নিলাম ডাকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া প্রমুখ।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, নিলাম ডাকের সাতদিনের মধ্যে বালু সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, নিলাম ডাকে অংশ নেওয়া সাত জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা মমতাজ উদ্দিনের নিকট পাঁচ লক্ষ ৯৯ হাজার টাকায় জব্দকৃত বালু বিক্রি করা হয়েছে। নিলাম ডাকের প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।

উল্লেখ্য যে, এর আগে গত ২১ জানুযারি (মঙ্গলবার) ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত অবৈধভাবে বালু উত্তোলনের জন্য উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপ্রা এবং রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ও বটতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় নল্লাপাড়া এলাকা থেকে পাঁচশো ঘনফুট, বটতলা থেকে দুই হাজার পাঁচশো ও নলছাপ্রা থেকে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ এবং বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করা হয়।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:12 PM