ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

#
news image

তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ২য় ধাপ শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে গত শুক্রবার বাদ মাগরিব আম-বয়ানের মধ্যদিয়ে শুরু হয়ে রবিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে।
 
প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের ইজতেমা শেষে মুসল্লিরা এরইমধ্যে ইজতেমার ময়দান ত্যাগ করে নিজ গন্তব্যে পৌছেছেন। দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহনকারী মুসল্লিরা ইতোমধ্যে মাঠে প্রবেশ শুরু করেছেন। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন ।
 
তিনি জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করবেন ঢাকার একাংশ-সহ বিভিন্ন জেলার মুসল্লিরা, যথাক্রমে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা অংশগ্রহণ করছে। মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশ-সহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন বলে জানা গেছে।
 
প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন বলেও জানানো হয়। রোববার মাগরিবের আগেই এই পরিচ্ছন্নতা কাজ শেষ হয়।
 
জানা গেছে, মাঠে এরই মধ্যে ৭৬টি দেশ থেকে আগত প্রায় তিন হাজার ৫০ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। ৩-৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে তারা নিজ দেশে ফিরার কথা রয়েছে।
 
বিদেশি নাগরিকদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরির ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের ন্যায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

টঙ্গী  প্রতিনিধি :

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:32 PM