ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে বিক্ষোভ

#
news image

মহা-সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। আজ সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার বটতলা বাসস্ট্যান্ডে গ্যাস চালিত আটো ও মাহেন্দ্র গাড়ি রেখে  বিক্ষোভ করে চালকরা। 
প্রায় আধা ঘন্টাব্যাপি চলা ওই বিক্ষোভের কারনে সড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
 
স্থানীয় সুত্র ও চালকরা জানায়, ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে নান্দাইল উপজেলার কানুরামপুর পর্যন্ত কমপক্ষে ১শ মাহেন্দ্র গাড়ি (পাওয়ার) চলাচল করে আসছে। গত আওয়ামীলীগ সরকারের সময় স্থানীয় নেতারা ওই সব বাহন থেকে প্রতিমাসে ৩ হাজার ও প্রতিদিন ২শ করে টাকা আদায় করতো। এ নিয়ে তখন প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। কিন্তু গত ৫ আগষ্টের পর প্রেক্ষাপট পরিবর্তন হলে ওই সড়কে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। কিন্তু বেশী দিন তা বহাল থাকেনি। এর মধ্যে ওই নেতারাই স্থানীয় বিএনপির নেতাদের হাত করে ফের চাঁদা আদায় শুরু করে। এতে প্রতিবাদ করলে চাঁদাবাজদের হাতে মারধরের শিকার হয় অনেক চালকরা। এদিকে গত রোববার দুপুরে বাবু নামে এক চালক নিজের পাওয়ার গাড়ি নিয়ে কানুরামপুর গেলে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন রুবেল নামে একজন। দিতে অস্বীকার করায় বাবুকে মারধর করেন রুবেল। এ ঘটনায় বিচার চেয়ে গতকাল সোমবার ঈশ্বরগঞ্জের বটতলা নামক স্থানে শতাধিক চালকরা একত্রিত হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে চাঁদা বন্ধের দাবি জানান।
 
টিপু নামে এক চালক জানান, তিনি দীর্ঘদিন ধরে এই সড়কে পাওয়ার গাড়ি চালান। ঈশ্বরগঞ্জের জসিম নামে এক ব্যক্তি প্রতিগাড়ি মাইসক্যা (প্রতিমাস) করার জন্য ৩ হাজার টাকা দাবি করে। না দেওয়ায় গাড়ি চালানো বন্ধের কড়া নির্দেশ দেন। এ বিষয়ে প্রতিবাদ করলে নানান ধরনের হুমকী দিয়ে আসে। টিপু জানান, চাঁদা দিতে হলে যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া আদায় করা হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
 
এ বিষয়ে অভিযুক্ত রুবেল জানান, কানুরাম বাসস্ট্যান্ডে তার একটি দোকান আছে। সেখান থেকে বেশ কয়েকজন মবিল ও আনুষাঙ্গিক জিনিস নিয়ে টাকা বকেয়া রেখেছিল। ওই টাকা চাওয়া হয়। চাঁদা নয়। তাছাড়া মারধরের কোনো ঘটনা ঘটেনি।
 
অপর দিকে আরেক অভিযুক্ত ঈশ্বরগঞ্জের জসিম জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা। যদি আমার বিরুদ্ধে কেউ অভিযোগ প্রমান করতে পারেন তাহলে আমার যে শাস্তি হবে তা মেনে নিব।
 
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, প্রতিবাদি চালকদের বলা হয়েছে একটি লিখিত অভিযোগ দেওয়ার জন্য। এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ, (ময়মনসিংহ) :

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:50 PM