ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে: ইসি সানাউল্লাহ

#
news image

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘদিন ধরে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত থাকার কারণে সকলেই আসন্ন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘সারা দেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে বৈঠক করার পর আমার মনে হয়েছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।’

আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আজ প্রশাসনিক ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির  বক্তব্যে  ইসি সানাউল্লাহ এই মন্তব্য করেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

ইসি সানাউল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার  প্রধানের ঘোষণা অনুযায়ী তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সারা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ইসি জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ত্রুটিমুক্ত ও নির্ভুল ভোটার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে।

সানাউল্লাহ আরও বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী জাতীয় নির্বাচন এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে সংস্কার ব্যাপকতর হলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

তবে তিনি উল্লেখ করেন যে, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ইসি সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, পূর্ববর্তী নির্বাচন জালিয়াতির সাথে জড়িত নির্বাচন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে। এই বিষয়ে সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

নিজস্ব প্রতিবেদক :

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  12:40 AM