ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বিশ্ব এজতেমার শেষ মুহূর্তে শর্তসাপেক্ষে অনুমতি পেলেন সাদপন্থিরা

#
news image

এবার শর্তের বেড়াজালে পড়েছে সাদপন্থিদের জন্য বিশ্ব ইজতেমা। ১৪-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত- এই তিন দিন টঙ্গীতে ইজতেমা হওয়ার কথা রয়েছে। তবে এই ইজতেমা করতে হলে সাদপন্থিদের জন্য শর্ত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই শর্ত মেনে ইজতেমা করতে হলে এবারই হবে এ ময়দানে সাদপন্থিদের শেষ ইজতেমা। আর শর্ত মানা না হলে এবার তারা ইজতেমা করতে পারবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
 
এ বিষয়ে মাওলানা সাদের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানেই হবে। তবে যে শর্ত দেওয়া হয়েছে তা মানা হবে কি না সেটা আমাদের মুরুব্বিরা সিদ্ধান্ত নেবেন।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের অনুসারীরা (মাওলানা জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু করে ৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করবেন। এরপর ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন তারা।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাওলানা সাদের অনুসারীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৪-১৬ ফেব্রুয়ারি করার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। এরপর ২০ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দান শুরায়ি নেজামের কাছে হস্তান্তর করা হবে। তবে সাদ অনুসারীরা আগামী বছর থেকে তাদের ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গী ময়দানে করতে পারবেন না। এ শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র ১৪-১৬ ফেব্রুয়ারি ইজতেমা করতে পারবেন তারা।
 
এদিকে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, শনিবার তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

জ্যেষ্ঠ প্রতিনিধি ঃ

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  9:22 PM