ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

#
news image

 আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। এমনকি ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের সব  টিকিটও বিক্রি হয়ে গেছে।

গতকাল দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে স্বাগতিক পাকিস্তান, ভারত,  বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলকে নিয়ে এ’ গ্রুপের  ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচই নয়। গ্রুপ পর্বে বাংলাদেশ-নিউজিল্যান্ডসহ দুবাইয়ে ভারতের সবগুলো ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়। 

এছাড়া, ৪ মার্চ দুবাইয়ের প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি হয়ে গেছে। গ্রুপ পর্বের বাঁধা টপকাতে সক্ষম হলে  প্রথম সেমিতেই খেলবে ভারত।

ভারত ফাইনাল নিশ্চিত করতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত না উঠলে ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। 

ভারত ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচেরও সব  টিকিট বিক্রি হয়ে গেছে। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড  এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে পাকিস্তান। ৫ মার্চ লাহোরে অনুষ্ঠেয়  দ্বিতীয় সেমিফাইনালের টিকিটও শেষ হয়েছে। 

‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে লাহোরে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

অনলাইন ডেক্স :

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  9:49 PM