ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদের অপ্রকাশিত গানে কণ্ঠ দিলেন নাফিস

#
news image

প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের স্মরণে প্রয়াত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর লেখা গানে দীর্ঘ বিরতির পর কণ্ঠ দিলেন শিল্পী নাফিস কামাল।

আজ ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস উপলক্ষে প্রথম আলো অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পী নাফিস কামাল এ ঘোষণা দেন। অনুষ্ঠানটিতে তিনি এ গানের পিছনের সব গল্প শ্রোতাদের জানান।

আগামী ২২ ফেব্রুয়ারি গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবসে মুক্তি পাবে এই গানের ভিডিও। ওইদিন গানটি তার ইউটিউব চ্যানেল থেকে অফিসিয়ালি রিলিজ করা হবে বলেও তিনি জানান।

ঋত্বিক ঘটক ও কবি কাওসার আহমেদ চৌধুরী ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। দু’জনের সম্পর্কের গভীরভাব, আবেগ আর শূন্যতার বেদনাতে রচিত ‘স্মরণে ঋত্বিক’ গান। বহুদিন ধরে অপ্রকাশিত থাকা এই গানটি সৈয়দ কল্লোলের সুরে এবং তুষার রহমানের সংগীতায়োজনে নতুন আঙ্গিকে সংগীতায়িত হয়েছে।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল সহযোগিতায় ও মিডিয়া ও কমিউনিকেশন এজেন্সি কুল এক্সপোজারের প্রযোজনায় এ গানটি প্রকাশ করা হচ্ছে। আর অ্যানিমেশন ভিডিও প্রোডাকশনে স্টুডিও আবোল তাবোল। ভিডিও স্ক্রিপ্ট এবং পরিচালনা করেছেন সাগর সেন ও শেহাজ সিন্ধু।

গানটির প্রযোজক সংস্থা কুল এক্সপোজারের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক টিংকু জানান, কবি নিজে তার এই অনবদ্য গানটি নাফিস কামালের হাতে তুলে দিয়েছিলেন সংগীতায়নের জন্য। যদিও এর সুরারোপ শুনে যেতে পারেননি তিনি। আর ঋত্বিক ঘটককে আমরা হারিয়েছি সেই ১৯৭৬ সালে। তবে দু’জনের হৃদয়ে ছিল এক গভীর বাংলাদেশ এক অখণ্ড বাঙালি চেতনায়, যা প্রতিফলিত হয়েছে এই গানের চিত্রায়নে।

সুরকার সৈয়দ কল্লোল জানান, গানটির মধ্যে তাদের শিল্প, সাহিত্য, সঙ্গীত ও চলচ্চিত্র চর্চার বর্ণনার মাধ্যমে উঠে এসেছে বাংলার মানুষের জীবন সংগ্রাম, দুর্দশা ও আত্মপরিচয়ের সন্ধান।

এদিকে, অস্ট্রেলিয়া থেকে কাওসার আহমেদ চৌধুরীর একমাত্র সন্তান প্রতীক তার বাবার অপ্রকাশিত গানটি রিলিজ হচ্ছে জেনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, প্রথম আলো, কুল এক্সপোজার, আবোল তাবোল, ইউনিভার্সাল মেডিক্যাল আর তার বাল্যবন্ধু নাফিসকে। তিনি তার বাবার গানটির অরিজিন্যাল স্ক্রিপ্ট থেকে শুরু করে সেই সময়কার কিছু ফটোগ্রাফ ও দুর্লভ তথ্য দিয়ে সহায়তা করেছেন।

নিজস্ব প্রতিবেদক :

০৭ ফেব্রুয়ারি, ২০২৫,  5:19 AM