ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

সরিষাবাড়ীতে ঝগড়া থামাতে গিয়ে শ্রমিক দল নেতা নিহত

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে ঝগড়া ফিরাতে গিয়ে আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) নামে শ্রমিক দল নেতার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামে আব্দুল করিম এর আবাদি জমিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে। এ ছাড়াও তিনি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
 
নিহতের পরিবার ও স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অনি মন্ডল এর ছেলে আব্দুল করিম এর সাথে একই গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে আব্দুস সালাম এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ন জমিতে শুক্রবার সকালে হাল চাষ করতে গেলে দু পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ঝগড়া বাধে। এ ঝগড়াটি স্থানীয় আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) ফিরাতে গেলে তাকে আব্দুস সালাম এর পক্ষ নিয়ে আব্দুর রশিদ এর স্ত্রী রেবা বেগম (৪০) ধাক্কা দিলে কোদালের উপর পড়ে নাকে ও কপালে রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে সোনা সরদার এর ভাতিজা নাদির পারভেজ চিকিৎসার জন্য সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আজিজ ওরফে সোনা সরদার কে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছেন বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাদ মিয়া নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি: 

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:51 AM