ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

খুলনা কারাগারে মোবাইল ব্যবহার করছেন ভিআইপিরা!

#
news image

খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে বসে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন ভিআইপি কয়েদিরা। এখান থেকে দলের নেতাকর্মীদের একত্রিত করতে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় নির্দেশনা।

সেই সঙ্গে চাঁদাবাজি, ব্যবসা পরিচালনা ও পরিবারের সদস্যদের সাথেও নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। কারাগারের কর্মচারি ও প্রভাবশালী কয়েদিদের একটি অংশ এর সাথে জড়িত রয়েছে। এরই মধ্যে কারাগারের অভ্যন্তরে হাসপাতাল থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কারাগারে তোলপাড় সৃষ্টি হয়। ডিআইজি প্রিজন খুলনা কারাগার পরিদর্শন করে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। এ বিষয়ে অভ্যন্তরীন তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ।

জানা যায়, খুলনা জেলা কারাগারে বর্তমানে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও খুলনা-৬ আসন সংসদ সদস্য মো. রশিদুজ্জামানসহ কয়েকজন ভিআইপি রয়েছেন। এর আগে খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এই কারাগারে ছিলেন। তাকে দুয়েকদিনের মধ্যে পুনরায় এখানে আনা হচ্ছে। অভিযোগ রয়েছে, কারাগারের কয়েকজন কর্মচারি ও প্রভাবশালী কয়েদিদের একটি অংশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভিআইপিদের এভাবে মোবাইলের মাধ্যমে নিয়মিত বাইরে যোগাযোগের সুযোগ করে দিচ্ছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি কারাগারের ফার্মাসিস্ট হাসপাতালের স্টোররুম থেকে একটি অ্যান্ড্ররয়েট মোবাইল ফোন উদ্ধার করেন। কারাগারে মুহূর্তে ঘটনা জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। ফার্মাসিস্টের উদ্ধার করা মোবাইলটি জেল সুপারের কাছে জমা দেওয়া হয়। এই মোবাইলটি ভিআইপিরা ব্যবহার করতেন বলে জানা গেছে। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে কারা কর্তৃপক্ষ। ডিআইজি প্রিজন সোমবার কারাগার ভিজিট করেছেন। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন কারা কর্তৃপক্ষ।

খুলনা জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান জানান, গত ১ ফেব্রুয়ারি কারাগারের হাসপাতাল থেকে একটি মোবাইল উদ্ধার হয়। কিভাবে এই মোবাইলটি এখানে এলো, কারা কখন এটি ব্যবহার করেছে তা তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, ডিআইজি প্রিজন এরই মধ্যে কারাগার ভিজিট করেছেন। বিষয়টি সম্পর্কে তথ্য উদঘাটন করার চেষ্টা চলছে।

জানা যায়, হত্যা হামলা মারধরসহ চারটি মামলায় পতিত সরকারের সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মূর্শেদী বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। এছাড়া অক্টোবরের শেষ সপ্তাহে পটুয়াখালী থেকে সহিংসতা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তারের পর এই কারাগারে আছেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। এর বাইরেও আওয়ামী লীগের শীর্ষ সারির কয়েকজন নেতা-কর্মী এই কারাগারে রয়েছেন।

খুলনা প্রতিনিধি :

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  10:24 PM