ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার

#
news image

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযানে ৩৪ হাজার পিস ইয়াবাসহ বাস চালক ও এক মাদক সিন্ডিকেট প্রধানকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর কলাপাড়া এলাকার মো. আবুল কালাম আজাদ (৫৮) এবং উখিয়ার শিকদার বিল এলাকার মো. রবিউল হোসেন ওরফে রবি (২৬)।
জানা যায়, গত ২৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চকরিয়া থানার খুটাখালী বাজার বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় র‍্যাব-১৫ এর একটি অভিযানিক দল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসটির এফ-১ সিটের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই বাস চালক ও সংশ্লিষ্ট মাদক কারবারিকে আটক করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ.ম. ফারুক।
র‍্যাব জানায়, গ্রেফতার দুজনের মধ্যে একজন মাদক সিন্ডিকেটের প্রধান এবং অপরজন বাস চালক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসের আড়ালে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকের চালান পাচার করে আসছিল।
র‍্যাব আরও জানায়, তারা একটি শক্তিশালী মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
আ.ম. ফারুক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, যাত্রীবাহী পরিবহনকে ব্যবহার করে মাদক পাচারের ঘটনা উদ্বেগজনক। এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

কক্সবাজার প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৬,  2:18 AM