ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহতদের দেখতে যান এবং হামলায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবেনা। এদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বাসসকে সকালে জানিয়েছেন, গাজীপুর থেকে আহত অবস্থায় পাঁচজনকে এনে ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা।

আহতরা জানিয়েছে, মোজাম্মেল হকের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক :

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  10:50 PM