ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

কালিয়াকৈরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আবরণ জায়ান্টসের জয়  

#
news image

গাজীপুরের কালিয়াকৈরে পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো জমকালো টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয় ঢাকা বিভাগের বালিয়া ভাইকিংস এবং বরিশাল বিভাগের আবরণ জায়ান্টস।  

ফাইনাল ম্যাচ ঘিরে পুরো এলাকায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠে উপস্থিত ছিলেন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক, যারা পুরো খেলায় উচ্ছ্বাসে মেতে ওঠেন। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আবরণ জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে। জবাবে বালিয়া ভাইকিংস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৬ রান করে। ফলে ৪৩ রানের ব্যবধানে শিরোপা জিতে নেয় বরিশালের আবরণ জায়ান্টস।  

ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) মো. সুলতান উদ্দিন প্রদান এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।  

এছাড়া আরও উপস্থিত ছিলেন পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ক্রীড়াপ্রেমীরা।  

এই ম্যাচে চার-ছক্কার ঝড়ে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আবরণ জায়ান্টসের ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান, যার ফলে তারা বিশাল রানের পাহাড় গড়ে। জবাবে বালিয়া ভাইকিংসও লড়াই করলেও শেষ পর্যন্ত ৪৩ রানের ব্যবধানে হেরে যায়।  

আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমীদের আরও অনুপ্রাণিত করবে এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। বিশেষ করে মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে এই টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।  

স্থানীয় ক্রীড়াবিদ ও অতিথিরা বলেন, "খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব। এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকলে কালিয়াকৈর থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে, যারা একদিন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।"  

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

মোঃ মাসুদুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  3:39 AM