ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

রাজারবাগে পুলিশ প্রশিক্ষণ পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

#
news image

 ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

আজ সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স এ প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। মতিঝিল ক্রাইম ডিভিশনের তিনদিন মেয়াদি প্রশিক্ষণের আজ ছিল দ্বিতীয় দিন। প্রশিক্ষণে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশলের উপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। 

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার বলেন, আমরা ব্রিটিশ পুলিশ নই। আমরা জনগণের পুলিশ। তাই যে কোন জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে। 

ডিএমপি কমিশনার প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশ দেন।

নিজস্ব প্রতিবেদক :

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  4:18 AM