ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সুবিধাবঞ্চিত ৪২ হাজার মানুষকে চক্ষুসেবা দেবে ব্র্যাক ব্যাংক ও গ্রামীণ হেলথকেয়ার

#
news image

বগুড়া ও ঠাকুরগাঁও জেলার ৪২ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং চক্ষুসেবা দেবে ব্র্যাক ব্যাংক ও গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড। এজন্য সোমবার ১০ ফেব্রুয়ারি ঢাকায় গ্রামীণ হেলথকেয়ারের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং গ্রামীণ হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর শামসুল হক আহমেদ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রামের ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আমি’ অংশ হিসেবে এই উদ্যোগটি নেয়া হয়েছে বলে জানানো হয়। এই চুক্তির আওতায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি উন্নত করতে তাঁদের বিশেষ লেন্স এবং ইন্ট্রা-ওকুলার লেন্স (আইওএল) ইমপ্লান্টসহ বিনামূল্যে চোখের ছানি অপসারণ করা হবে।

রোগীরা যাতে ডায়াগনস্টিক, সার্জারি এবং অস্ত্রোপচার-পরবর্তী সেবা পান, এই উদ্যোগের মাধ্যমে সেটি নিশ্চিত করা হবে। এর ফলে সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিও নিশ্চিত হবে।

এসময় গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো: আশরাফুল হাসান, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  2:06 PM