ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

প্রথমবার আইসিসির মাসসেরা ওয়ারিকান

#
news image

পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আইসিসির জানুয়ারি মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকান।

ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলীকে পেছনে ফেলে সেরা হন ওয়ারিকান। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা হয়েছেন ওয়ারিকান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ও গুদাকেশ মোতি মাস সেরা হয়েছিলেন।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৬৯ রানে ৩ এবং ৩২ রানে ৭ উইকেট নেন ওয়ারিকান। টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ৩১ রান করেছিলেন তিনি।

দ্বিতীয় ও শেষ টেস্টেও পারফরমেন্স অব্যাহত রাখেন ওয়ারিকান। প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া ব্যাট হাতে যথাক্রমে  অপরাজিত ৩৬ ও ১৮ রান করেন ওয়ারিকান।

মাসসেরার পুরস্কার জিতে আইসিসির ওয়েবসাইটকে ওয়ারিকান বলেন, ‘এই পুরস্কার পাওয়া সম্মানের। চলতি বছর আমার লক্ষ্য ছিল টেস্টে প্রথমবার ৫ উইকেট পাওয়া।  কিন্তু এতটা দারুণ কিছু যে হবে, তা ভাবিনি।’

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলা  মুলতানের  ভেন্যু নিয়ে তিনি বলেছেন, ‘আমার হৃদয়ে মুলতানের জন্য বিশেষ একটি জায়গা আছে। শুধু ওয়েস্ট ইন্ডিজের জন্য ঐতিহাসিক জয়ের জন্য নয়, বিদেশের মাটিতে পাকিস্তানকে হারানো এবং এই পুরস্কারটির জন্য।’

নারী ক্রিকেটারদের মধ্যে মাস সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। ওয়েস্ট ইন্ডিজের কারিশমা রামহাক ও ভারতের গঙ্গাদি তৃষ্ণা পেছনে ফেলে সেরা হন মুনি।

অনলাইন ডেক্স :

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  3:58 PM