ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

মিথ্যা মামলায় অব্যাহতি চেয়ে মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

#
news image

গাজীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাজীপুর মহানগরীর সদর থানাধীন বাউপাড়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আশরাফুল চৌধুরী অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাউপাড়া এলাকায় বসবাস করছেন। কিন্তু পোড়াবাড়ি এলাকার বাসিন্দা অভিযুক্ত আনার কলি ইয়াসমিন তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। তিনি দাবি করেন, আনার কলি ইয়াসমিন মাদক সম্রাজ্ঞী পাপিয়ার ডানহাত এবং ঘনিষ্ঠ সহযোগী। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।

আশরাফুল চৌধুরী আরও বলেন, "আনার কলি ইয়াসমিন আগে দাবি করতেন, তিনি আওয়ামী লীগের এক প্রভাবশালী মন্ত্রীর পুত্রবধূ। তবে ৫ আগস্টের পর তিনি তার খোলস পাল্টে ফেলেছেন। ভূক্তভূগী বলেন, আমাদের জমি জোরপূর্বক দখল করার জন্য আনার কলি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমাদের হয়রানি করে আসছেন। ৫ আগস্টের আগে এবং পরেও তিনি আমাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, তার স্বামী একজন সেনাকর্মকর্তা, যাকে ব্যবহার করে তিনি আমাদের হুমকি দিচ্ছেন এবং মিথ্যা মামলায় জড়াচ্ছেন।"

সংবাদ সম্মেলনে আশরাফুল চৌধুরী এই হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তির আকুতি জানান এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদকঃ

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  10:51 PM