ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

আবহাওয়া অনুকুল থাকায় লবণাক্ত মাটিতে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

#
news image

আবহাওয়া অনুকুল থাকায় লবণাক্ত মাটিতেও জেলার বোরো চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। গত বছরের তুলনায় অধিক ফলনের আশায় দিন গুনছেন কৃষকরা। 

জানা যায়, ডিসেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত জেলায় বোরো রোপণের কাজ ৯৩ শতাংশ সম্পন্ন হয়েছে। কৃষকরা এখনও ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে জেলায় ৬২ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরোর  পাতো (চারা) রোপণ করা হয়েছে। 

ফকিরহাটের সফল চাষি আকতার হোসেন পল্লীবাংলাকে জানান, গত বোরো মৌসুমে তার আবাদ করা প্রতি ২ হেক্টর জমিতে গড়ে ৩৪০  মন করে বোরো ধান  উৎপাদিত হয়েছে। চলতি মৌসুমে হেক্টর প্রতি ২০ মন ধান বেশি পাবেন বলে আশা করছেন। 

জেলার গোপালপুরের কৃষক আনিস গত মৌসুমে ৩ হেক্টর জমিতে বোরো চাষে ধান পেয়েছেন ৫১০ মন। তবে এবার ৪ হেক্টর জমিতে বোরো আবাদ করে আরও বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছেন। 

পদ্মনগরের কৃষক শেখ জালাল পল্লীবাংলাকে জানান, গত মৌসুমে তিনি ৬ হেক্টর জমিতে বোরো চাষে পেয়েছেন ১ হাজার ২০ মন ধান। আগামি এপ্রিলে আরও বেশি ফলনের আশায় আছেন।

মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসার মিজানুর রহমান পল্লীবাংলাকে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সার কীটনাশক সময় মতো ব্যবহার করায় টার্গেটের তুলনায় বাম্পার ফসল ফলবে বলে  আশা করছি। 

তিনি জানান, প্রতি হেক্টর জমিতে বোরো চাষে কৃষক পেয়েছেন ৪.৭৮ টন। ২০২৩--২৪ অর্থ বছরে ইরি বোরো আবাদ হয়েছিলো ৬২ হাজার ৭১৪ হেক্টর জমিতে। আর উৎপাদন হয়েছিলো ২ লাখ ৮৮ হাজার ২১ মেট্রিক টন চাল। 

বলেশ্বর চর এলাকার কৃষক ইব্রাহিম পল্লীবাংলাকে জানান, বোরো ধানের চারা রোপণের পর ১৪০ থেকে ১৪৫ দিনেই ফসল ঘরে উঠবে। বাগেরহাট জেলার মধ্যে ফকিরহাটে বোরো চাষের অধিক ফলনে খুশি সেখানকার কৃষকরা।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার পল্লীবাংলাকে বলেন, এবার আবহাওয়া অনুকুল থাকায় ও বৃষ্টিপাত বেশি হওয়ায় মাটিতে লবণের পরিমাণ তুলনামূলকভাবে কম। ফলে ২০২৪-২৫ অর্থ বছরে জেলায় ৬২ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ২৫০ হেক্টর বেশি। তিনি এ বছর জেলায় ৩ লাখ ৭৭৫ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন।

ওবায়দুল হোসেন, বাগেরহাট প্রতিনিধি :

১৪ ফেব্রুয়ারি, ২০২৫,  5:05 PM