ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির প্রতিবাদ স্বেচ্ছাসেবকদল নেতা রুবেলের
নিজস্ব প্রতিবেদক:
১৬ ফেব্রুয়ারি, ২০২৫, 4:34 PM

সাম্প্রতিক সময়ে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন গুজব, ভুয়া খবর ও তথ্য বিকৃতির মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যা সমাজে অস্থিরতা তৈরি করছে। এই পরিস্থিতির প্রতিবাদে বিভিন্ন মহল থেকে মিশ্র ও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বিভিন্ন সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের সদস্যরা বলছেন, কোনো সত্যতা যাচাই না করেই অনেকেই ভুল তথ্য শেয়ার করেন হেয়ালিপনায় খেয়ালখুশি কিংবা ব্যাক্তি আক্রোশে মর্জিমত, যা সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়িয়ে দেয়। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও স্বাস্থ্যবিষয়ক ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে সমাজে।
ভুক্তভোগী কারোকারো অভিযোগ, কিছু ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অনেকে ব্যক্তিগত, রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থে মিথ্যা প্রচার চালিয়ে থাকেন। এই বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলেও মনে করেন ভূক্তভূগীরা।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আরও সচেতন হতে হবে। সেইসাথে তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে বলেও মতামত দিয়েছেন। পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের উদ্দ্যেশ্যে বলেন, এসব বিভ্রান্তি রোধে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে ভুয়া তথ্য দ্রুত চিহ্নিত ও অপসারণ করা যায়।
এমন এক ভূক্তভূগী প্রতিবাদকারী দাবি করেছেন, মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ফেসবুকে ভুয়া সংবাদ ঠেকাতে রাস্ট্রের সরকার ও প্রযুক্তি কোম্পানিগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। অন্যথায়, এসব দায় সরকারের উপর বর্তাবে বলেও মনে করেন তিনি। তাছারা এমন বিভ্রান্তিতে পড়ে তিনি স্থানীয় (গাছা) থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
অভিযোগ পরবর্তী তিনি তা সংবাদ মাধ্যমে প্রকাশের জন্যে লিখিত আবেদন করেন। অভিযোগকারি হলেন গাজীপুর মহানগরীর ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকুরের নুরুজ্জামান রুবেল। তিনি বলেন, আমি দীর্ঘদিন বিএনপির সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত। তিনি গাছা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সদস্যের দায়িত ছিলেন দীর্ঘদিন। এছারা তিনি সুনামের সাথে গাছা ইউপি'র জিয়া সাংস্কৃতিক সংঘের সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। মাঝে কর্মজীবনের তাগিদে আরব আমিরাতের দুবাইয়ে অতিবাহিত হয় কয়েক বছর। দেশে ফিরে আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হবার কথাও জানান তিনি।
তিনি আরো বলেন, পতিত আ'লীগ সরকারের সময় স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরকে ফুলেল শুভেচ্ছা জানাতে আমাকে আহ্বান করেন। সেখানে আমার সরব উপস্থিতী ছিলো সমাজের সাধারণ নাগরিক হিসেবে। তবে একটি কু-চক্রি মহল ওই একটি ছবি ফেইসবুকে অপ-প্রচারের মাধ্যমে আমার মান ক্ষুণ্ণ করছে। এমনকি আমাকে আ'লীগের লোক হিসেবে চিহ্নিত করছে। যা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। এ বিষয়ে আমি আমার দলীয় নেতৃবৃন্দদের অবগত করেছি, বিষয়টি তারাও অবগত।
এছারাও রুবেলের দাবি সামাজিক অনুষ্ঠানে সরব উপস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছেন একটি মহল। এর আগে তার ফেইসবুক আইডি হ্যাকড করাসহ একাধিক ফেক আইডি থেকে এমন মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলেও জানান তিনি। এছারা তিনি বলেন, একটি পত্রিকায় আমার বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত দলীয় পদের ফায়দা হাসিলের জন্য। এসব বিষয়ে তিনি সচেতন হয়ে থানা পুলিশে অবগত করেছেন। এমন অপ-প্রচারে সমাজের নাগরিকদের বিভ্রান্ত না হবার অনুরোধ জানিয়ে এসবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভূক্তভূগী রুবেল।

সম্পর্কিত