ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

টেকনাফে ৬৯টি হাতবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করেছে বিজিবি

#
news image

কক্সবাজার টেকনাফের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি হাতবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জামাদিসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
 
রোববার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলেরডেইল এলাকার একটি জরাজীর্ণ বাড়িতে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশিকুর রহমান।
 
আটকরা হলেন, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।
 
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধচক্র চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি এবং সরবরাহ করে আসছে বলে তথ্য দিয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।
 
লে. কর্ণেল আশিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ফুলের ডেইল নামক এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ভোর ৩ টায় অভিযান শুরু করা হয়। প্রায় ৩ ঘন্টা ধরে ব্যাপক তল্লাশী চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে তৈরিকৃত ৬৯টি হাত বোমা, ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ১ কেজি ৩০০ গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনাতার এবং ০১টি প্লাস উদ্ধার করা হয়। অভিযানে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলে অন্যরা পালিয়ে যায়।
 
তিনি জানান, জব্দকৃত বোমা ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
 
নিজস্ব প্রতিবেদক :

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  11:43 PM