ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

প্রথম ভোটার হতে নানা বিড়ম্বনায় তরুণ তরুণীরা,মাঠে কাজ করছে বিএনপির নেতাকর্মী 

#
news image

জীবনের প্রথম ভোটার হতে নানা বিরম্বনা পড়তে হচ্ছে তরুণ তরুণীদের। বিড়ম্বনা ঠেকাতে মাঠে কাজ করছে বিএনপি নেতাকর্মীরা। কোনাবাড়ি ৯ নং ওয়ার্ড এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় ভবনে নতুন ভোটার হওয়ার জন্য যারা ফরম পূরণ করছেন তাদের ছবি তোলার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ১৮ ফেব্রুয়ারি। সকাল ৯ টা থেকে সাড়িবদ্ধ ভাবে তরুণ তরুণীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,এক একটি ছবি তোলার জন্য নির্ধারিত সময়ের চেয়ে তিন গুণ সময় বেশি লাগছে। নাম এন্টি করার জন্য  ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও নাম এন্ট্রি করার জন্য ভোগান্তি পড়তে হচ্ছে নতুন ভোটারদের। 
নতুন ভোটারদের অভিযোগ তারা অনেক সময় নিচ্ছে,পর্যাপ্ত পরিমাণ কর্মকর্তা নেই, ১০ মিনিট ছবি তুললে ২০ মিনিট ক্যামেরা বন্ধ থাকে ।সার্ভারের সমস্যা, কম্পিউটারের সমস্যা,এগুলো নিয়ে আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড সচিব রাসেল বলেন, নাম এন্ট্রি করতে দেরি হচ্ছে কারণ উল্লেখ্য করে তিনি বলেন,অনেকের পিতার আইডি কার্ড থাকলেও মাতার নেই,অনেকের মাতার আছে পিতার নেই অনেকেই আমরা চিনি না,অনেক নতুন ভোটারই তাদের বাড়িওয়ালা কিংবা এলাকার গণ্যমান্য মানুষের সাথে তাদের কোন যোগাযোগ নেই,তাদেরকে আমরা ওয়েটিং রাখছি তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত যেটা হয় আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব।

 এখানে এক হাজারেরও বেশি নতুন ভোটারদের ছবি তোলা হবে,সেই ক্ষেত্রে যারা স্থানীয় আছে তাদেরও টুকিটাকি সমস্যা হচ্ছে আর যারা এখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে তাদেরও সমস্যা হচ্ছে তাদের পিতা মাতার ভোটার আইডি কার্ড নিয়ে  কথাগুলো বললেন কোনাবাড়ি থানা বিএনপি'র দপ্তর সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। তিনি আরো বলেন
আমি সকাল ৯ টা থেকে এখন পর্যন্ত নতুন ভোটারদের সাথে কথা বলেছি,তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করছি,আমাদের কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে আমরা কাজ করছি ,আমরা নতুন ভোটারদের সহযোগিতা করছি,তাদেরকে উৎসাহিত করছি তাদের কোন কাগজপত্র ত্রুটি থাকলে সেগুলো সমাধান করার পরামর্শ দিচ্ছি।

কোনাবাড়ী থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও থানা মহিলা দলের সভাপতি স্বর্ণা চাকলাদার বলেন, আমরা সকাল থেকে নতুন ভোটারদের লাইনে দাঁড়ানোর জন্য এবং বিভিন্ন কাগজপত্র দেখছি, সঠিক আছে কিনা । সেগুলো যাচাই-বাছাই করে লাইনে দাঁড় করাচ্ছি এবং নির্বাচন অফিসারদের প্রতিনিধিদের সাথে কথা বলছি,ওয়ার্ড সচিবের সাথে কথা বলছি,যাতে করে আমাদের এই তরুণ তরুণীরা ভোটার হতে পারে এবং তারা যাতে করে কোন ধরনের সমস্যায় না পড়ে সেগুলো আমরা তদারকি করছি।

গাজীপুর প্রতিনিধি:

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  10:41 AM