মহান ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতাব্বর
গাজীপুর প্রতিনিধি:
১৯ ফেব্রুয়ারি, ২০২৫, 10:48 AM

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর মহানগর খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের সহ-সভাপতি ও কাশিমপুর থানা বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম মাতাব্বর গেদা । একান্ত আলাপকালে তিনি জানিয়েছেন ১৯৫২ সালে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদরা আমাদের দেশের রত্ন ছিল । তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি ।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে আমরা সেই মহান নেতার আদর্শে রাজনীতি করি।
তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা শহীদ জিয়ার সৈনিক হয়ে বিএনপির আদর্শ ধারণ করে রাজনীতি করি। রফিকুল ইসলাম মাতাব্বর গেদা আরো বলেন,ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল ভাই ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের নেতৃত্বে আমরা গাজীপুর সহ গাজীপুর ১ আসনের জনগণ ও গাজীপুর মহানগরের জনগণ তাদের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার ঐক্যবদ্ধ। রফিকুল ইসলাম মাতাব্বর গেদা বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দল বিএনপি অংশগ্রহণ করবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ।
এদেশের মানুষের জন্য ও জনগণের জন্য কাজ করবে । এই ভাষার মাসে শ্রদ্ধা জানাচ্ছি বিএনপি'র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি।