ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

রহনপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানচক্র একাডেমির আয়োজনে  পিঠা উৎসব এর আয়োজন

#
news image

ফাগুনের শুরুতেই যেন শুরু হলো নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পিঠাউৎসব পালিত হয়েছে। আজ  মঙ্গলবার রহনপুর জ্ঞানচক্র একাডেমির আয়োজনে এই পিঠাউৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এই উৎসবে ফিতা কেটে উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা সমবায় অফিসার সুলতান আহমদে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন, 
 
 জ্ঞানচক্র একাডেমীর পরিচালক সারোওয়ার হাবিব, প্রধান শিক্ষক নায়েমা খাতুন সহ অন্যরা। এদিকে প্রতিষ্ঠানে সকাল থেকে নাচগান, বাহারী নকশা ও হরেক রকম মজাদার পিঠা নিয়ে চলে এই উৎসব। মেয়েরা লাল হলুদ শাড়ী, মাথায় গাদাফুলের মালাসহ অন্যান্য শিক্ষার্থীরা নতুন পোশাক পড়ে উৎসবে অংশ নেয়। এতে অভিভাবকরাও অংশে নেয় ছেলে-মেয়েদের সঙ্গে। বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীরা ৮ টি স্টলে হরেক রকম মজাদার পিঠা প্রদর্শিত করেন। পিঠা উৎসব নকশি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, আন্দাশা, গড়াগড়ি পিঠা, তিল পিঠা, গোলাপ পিঠা, ফুল পিঠা, ভাপা সুইচ রোল, দুলি পিঠা, পেঁয়াজ পিঠা, কানমুচরী, ছানার পুলি, শঙ্ক পিঠাসহ আরও কত নামের পিঠা তৈরি করে আনা হয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাসিম, রুকাইয়া ইসলাম তৃষাসহ অনেক শিক্ষার্থী বলেছেন, তাঁরা এত ধরনের পিঠা কখনো দেখিনি। জানতে পারলাম হারিয়ে যাওয়া পিঠাসহ নতুন পিঠার নাম। তাছাড়া তৈরি করা সুস্বাদু এই পিঠা খেয়ে ভাল লেগেছে। পড়ালেখার পাশাপাশি এ ধরনের উৎসবে অংশ নিয়ে মজা করলাম। কয়েকজন অভিভাবক জানান, পিঠা উৎসবের মধ্যে দিয়ে নতুন পিঠার সঙ্গে পরিচিত হতে পেরেছে। বিদ্যালয়ের এই ধরনের আয়োজনে তাঁরা মুগ্ধ। সন্তানদের আনন্দ ও উল্লাস ছিল দেখার মত। জ্ঞান চক্রের পরিচালক ও পিঠা উৎসবের আয়োজক সারোওয়ার হাবিব বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই আয়োজনে ছেলে-মেয়েদের আনন্দের মাত্রাটা বেড়ে গেছে। এই ধরনের আয়োজন প্রতিবছর করার চেষ্টা করা হবে। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা বলেন এই উৎসবে অংশ নিয়ে আনন্দিত হয়েছি। শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করতে এ উৎসবের আয়োজন প্রতিটি প্রতিষ্ঠানে। এ ধরনের আয়োজন দৃষ্টিকোণ থেকে প্রশংসার দাবিদার। পরে তিনি বিচারক হিসেবে পিঠা উৎসবে অংশ নেওয়া তিনজন শিক্ষার্থীকে বিজয়ী করেন। এতে ১ম হয়েছেন ৫ ম শ্রেনীর ছাত্রী মায়শা তাসনীম, ২য় ৫ ম শ্রনীর ছাত্র নাইমুল ইসলাম, ৩য় হয়েছেন প্লে গ্রুপের ছাত্র ফাহিম ফয়সাল।

আনোয়ার হোসেন,  গোমস্তাপুর উপজেলা  প্রতিনিধি :

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  10:58 AM