ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

সরিষাবাড়ীতে উৎসব-আমেজের মধ্য দিয়ে শেষ হলো তারুণ্যের মেলা

#
news image

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে তারুণ্যের মেলায় পিঠা উৎসব, লোক ও কারু শিল্প মেলা, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব আমেজে শেষ হয়েছে। বুধবার ( ১৯ ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্য উৎসব উপজেলা পরিষদ চত্বরে নানা আয়োজনের মধ্যে দিয়ে সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২০২৪ইং সালের ৩০ ডিসেম্বর থেকে দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ৫১ দিনব্যাপী কর্মসূচীর তারুণ্য উৎসব মুখর আয়োজনে তারুণ্যেদের উপস্থিতি’র মধ্যে দিয়ে বুধবার ( ১৯ ফেব্রয়ারী) শেষ হয়েছে। 

তারুণ্যের মেলা সকাল ১১টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল মেলার উদ্বোধন করেন।পরে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত তারুণ্য’র মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
উক্ত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন বেগ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভুমি) লিজা রিছিল , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনূপ সিংহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুজ্জামান,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া প্রমুখ। এ সময় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ উপস্থিত ছিলেন। 
 
আলোচনা সভা শেষে তারুণ্য উৎসব মেলার মাঠে বসানো ২৫টি ষ্টলগুলো উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল এর নেতৃত্বে সরকারী কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শন ও মত বিনিময় এবং ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের ষ্টল থেকে বই ক্রয় করেন। ষ্টল পরিদর্শন কালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ষ্টল থেকে ষ্টল পরিদর্শনকারী ও গনমাধ্যমকর্মী, তরুনদেরকে পুষ্টিকর খাদ্য কোয়েল পাখির সিদ্ধ ডিম খাওয়ান প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান। মেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের জাতীয় মহিলা সংস্থার অধীন তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের সরিষাবাড়ী’র তৃনমুল মহিলা প্রশিক্ষান কেন্দ্রের প্রশিক্ষন কর্মকর্তা মামুন হোসেন এর উদ্যোগে প্রশিক্ষানাথীদের বসানো পিঠা’র ষ্টলগুলোতে পিঠা খাওয়ার ধুম পড়ে। 
 
তারুণ্যের উৎসবের দ্বিতীয় পর্বে বিকেল তিনটায় স্থানীয় ও সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষাথীদের পরিবেশনার মধ্যে দিয়ে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে সন্ধারাত পর্যন্ত চলে। পরে রাতে মেলার ২৫টি ষ্টলের মধ্যে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রথম স্থান অর্জন করেন। সরিষাবাড়ী সিনিয়র ফায়ার সার্ভিস অফিস ও সরিষাবাড়ী’র তৃনমুল মহিলা প্রশিক্ষন কেন্দ্র ২য় স্থান। উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এবং উপজেলা কৃষি অফিস তৃতীয় স্থান অর্জন করে । বিভিন্ন দপ্তরের বসানো ষ্টলগুলোকেও সম্মাননা পুরষ্কার বিতরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিথীবৃন্দ। মেলায় সাড়া দেন বিভিন্ন বয়সী নর-নারী ও ক্রীড়া ও সাংস্কৃতিকপ্রেমী ব্যাক্তিরা। ফলে উৎসব-আমেজে প্রাণবন্ত হয়েছিল মেলাটি ।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

২১ ফেব্রুয়ারি, ২০২৫,  2:05 PM