ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় বরসহ নিহত ২

#
news image

শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার পুরাইকলা গ্রামের মোঃ ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন ও তার চাচাতো ভাই মোঃ বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কবলিত তাদের মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা জানান, আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারী) শাহ আলম ওরফে সামায়নের বিয়ে ছিল। গতকাল বিকেলে চাচাতো ভাই তানভীর সোহেবকে নিয়ে শায়েস্তাগঞ্জ শহরে বিয়ের বাজার করে। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দূর্ঘটনায় সে আহত হয়। পরে সিলেট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ দূর্ঘটনায় ঘটনাস্থলে তার চাচাতো ভাই তানভীর সোহেব মারা যান। 
এদিকে, তাদের মৃত্যুর ঘটনায় দুই পরিবারে শোকের মাতম চলছে। আনন্দ যেন বিষাদে রূপ নিয়েছে।  

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ শহরে বিয়ের বাজার করে চাচাত ভাই মো. তানভীর সোহেবকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বর শাহ আলম ওরফে সামায়ন। পথিমধ্যে তারা নুরপুর এলাকায় পৌছলে অজ্ঞাত গাড়ী মোটর সাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. তানভীর সোহেব মারা যান। আশঙ্কাজনক অবস্থায় বর শাহ আলম ওরফে সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় সিলেট নেয়ার পথে তার মৃত্যু হয়।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

২১ ফেব্রুয়ারি, ২০২৫,  2:10 PM