ফটিকছড়িতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুঃ হাসপাতাল ভাঙচুর
কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ
২৪ ফেব্রুয়ারি, ২০২৫, 1:17 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে অবহেলা ও ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনেরা।
শনিবার উপজেলার নানুপুর বাজারস্থ নানুপুর মাতৃসদন হসপিটাল এন্ড দি ডক্টরস ল্যাবে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দক্ষিণ ফটিকছড়ির জাহানপুর গ্রামের নাজিয়া আক্তারকে নিয়ে তার স্বজনেরা শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালে বাচ্চার ডেলিভারি করাতে আসে।তখন হাসপাতালের ডিউটিরত চিকিৎসক বাচ্চার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে রোগীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।
পরবর্তীতে রোগীকে নিয়ে রোগীর আত্মীয়-স্বজনেরা চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় হাটহাজারী মদিনা হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে ভোর আনুমানিক ৫টার দিকে সিজার করলে বাচ্চাটি মারা যায়।
পরে ওই ঘটনাকে কেন্দ্র করে রোগীর আত্মীয়-স্বজন ও উত্তেজিত জনতা নানুপুর মাতৃসনদ প্রাইভেট হাসপাতালের দরজা, জানালা, চেয়ার-টেবিল, আসবাবপত্র, আল্ট্রা, ইকু মেশিন, ল্যাপটপ, সিসি ক্যামেরা, অপারেশন থিয়েটার, অ্যাম্বুলেন্স গাড়িসহ হাসপাতালের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে।
হামলার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ হামলায় জড়িত ২জনকে আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনরা ব্যক্তি মালিকানাধীন একটি হাসপাতালে হামলা করেছে। হাসপাতালটি সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত। কোনো লিখিত অভিযোগ না আসলেও চিকিৎসায় অবহেলার ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোন অভিযোগ থাকলে রোগীর স্বজনেরা কর্তৃপক্ষের কাছে জানাতে পারতো, কিন্তু তা না করে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাংচুর করে কোটি টাকার ক্ষতি করেছে হাসপাতালের। এটা কারো কাম্য হতে পারে না।

সম্পর্কিত