ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

চসিক ১৪ জনকে একুশে সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দিচ্ছে

#
news image

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এবার অমর একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে ১৪ জনকে।

আগামী বুধবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে চলমান অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশে সম্মাননা পদক পাচ্ছেন ৮ জন, আর বাকি ৬ জন পাচ্ছেন সাহিত্য পুরস্কার। বুধবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

একুশে স্মারক সম্মাননা পদক পাচ্ছেন, ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সংগীতে নকিব খান, সাংবাদিকতায় জাহিদুল করিম কচি ও ক্রীড়ায় তামিম ইকবাল খান।

সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিল্লুর রহমান, অনুবাদে ফারজানা রহমান শিমু পুরস্কার পাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক :

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  3:40 AM