ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন গ্রেফতার

#
news image

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেশাদার অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপি কলাবাগান থানা পুলিশ। রোববার মধ্যরাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের একটি মিছিল পান্থপথ সিগন্যাল হতে গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছলে গ্রেফতারকৃত মাহিনসহ অন্যান্য সন্ত্রাসীরা পিস্তল, রিভলবার, শটগানসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ সেই আন্দোলনে হামলা করে। তাদের হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় কাজী ইয়াদ মাইনুদ্দিন বাদী হয়ে গত ৭ নভেম্বর ডিএমপির কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্র আরও জানায়, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহিনের অস্ত্রহাতে গুলিবর্ষণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর হতে মাহিন আত্মগোপনে চলে যান। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় থেকে মাহিনকে গ্রেফতার করে কলাবাগান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। গ্রেফতারকৃত মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরো দুটি মামলা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  3:47 AM