ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপিত

#
news image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আজ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। 

উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, গ্রামীণ লোকজ মেলা, পুতুল নাচ, বায়োস্কোপ প্রদর্শনী, গুণীজন সম্মাননা প্রদান ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, অভিনয় ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সংগীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলামকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। 

সংগঠনের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাংস্কৃতিক উৎসবকে আমাদের ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের উৎসব সকলকে ঐক্যবদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 

তিনি বলেন, বর্তমানে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। এসময় সামাজিক বিভাজন দূর করতে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

উৎসবে জনপ্রিয় ব্যান্ড ‘বায়োস্কোপ’ এবং গানের দল ‘কৃষ্ণকলি’ সংগীত পরিবেশন করে।

নিজস্ব প্রতিবেদক :

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  3:49 AM