ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩

#
news image

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় তিন ডাকাত গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের  নিকট হতে  ডাকাতির সরঞ্জাম চাপাতি, চাকু, মোবাইল সেট, টর্চ লাইট ও ডাকাতি করা নগদ টাকা জব্দ করা হয়।
 
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।
 
গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো: সজিব (৩৮) ও মো: খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।
 
গত সোমবার দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
 
পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নামাপাড়া এলাকায় পৃথক দিনে দুটি ডাকাতির ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নিকট হতে ২ টি চাপাতি, ২ টি মোবাইল সেট, ২ টি টর্চ লাইট, ১টি চাকু ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
 
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ সেতু সংলগ্ন নামাপাড়া এলাকায় ১টি প্রাইভেটকার সড়কের উপর আড়াআড়িভাবে রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাত দলের ১০/১২ জন সদস্য। পরে ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র ও হকিষ্টিক দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে গাড়ীতে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ভয়ভীতি দেখিয়ে নগদ ৯৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার নিয়ে লুট করে পালিয়ে যায়।
 
এছাড়া, গত ফেব্রুয়ারি ভোর পৌণে ৫টার দিকে মহাসড়কের একই এলাকায় অজ্ঞাতনামা ৩ জন মোটরসাইকেলের গতিরোধ করে ২টি মোবাইল ফোন ও ৪ হাজার ৬ শত টাকা নিয়ে যায়। এসব ঘটনায় পৃথক মামলা করেন ভুক্তভোগীরা।

নাজমুল হক চৌধুরী, নরসিংদী :

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  12:04 AM