ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ নিহত ২

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি অটোরিকশা ও টেম্পুর মধ্যে মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ দুইজন নিহত হয়েছে।
উপজেলার নাজিরহাট পৌরসভার আজম রোড় এলাকায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালের দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়িগামী সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা টেম্পুর সাথে  নাজিরহাট আজম রোড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।এতে রেহেনা আক্তার তানিয়া(২৪) নামে এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়।এসময় গুরুতর আহত হন আরও দুইজন।ঘটনাস্থলে হাত-পা বিছিন্ন অবস্থায় চিকিৎসার জন্য পারভেজ (৩২) কে মেডিকেলে নেয়ার পর সেও মারা যায়।
নিহত রেহেনা আক্তার তানিয়া হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে। অন্য আহত কাজলী দাশ (৫০) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহেদ বলেন, বিকেলে নাজিরহাট পৌর এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ফটিকছড়ির সদরমুখী সিএনজি অটোরিকশা ও হাটহাজারীমুখী টমটমের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।এর মধ্যে আহত পারভেজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।পরে সেও মারা যায়। আহত কাজলী দাশকে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।তিনি আরও বলেন, গাড়ি দুটিকে পুলিশ জব্দ করেছে। তবে গাড়ি দুটির চালক পালিয়ে যায়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  6:00 PM