ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে: স্থানীয় সরকার উপদেষ্টা

#
news image

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর বিজয় সরণি নভো থিয়েটারের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ছিনতাই নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে। যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায়, তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা আশা করছি দ্রুত সুফল পাওয়া যাবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, তাঁরা ব্যাপক অভিযান শুরু করেছেন। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করছেন। ঢাকায় মোট ৬৫টি চেকপোস্ট (তল্লাশিচৌকি) বসানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অপরাধ যে কখনো ছিল না, বিষয়টি তা নয়। আগেও অপরাধ হতো তবে এতটা প্রচার হতো না। এখন ছিনতাইয়ের ঘটনা মানুষ প্রতিহত না করে ভিডিও করছে।

তিনি সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক :

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  6:47 PM