ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ফসলের ন্যায্য মূল্য দাবি কৃষক সংগঠনের

#
news image

‘যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেনো বিপন্ন’ প্রতিপাদ্যে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে বারহাট্টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের সহ. সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কৃষক নেতা সাদ ইবনে হোসাইন বলেন, কৃষকরা নিজের জীবন ধারনের নিশ্চয়তা না পেলেও তারা দেশের মানুষের খাদ্যের যোগান দিচ্ছেন। কৃষিতে মুক্তবাজার অর্থনীতির প্রভাব, জলবায়ুর পরিবর্তনের চ্যালেঞ্জ ও রাষ্ট্রের অমনোযোগের কারণে দেশের কৃষি ও কৃষক বহুমাত্রিক সমস্যায় জর্জরিত

তিনি আরও বলেন, কৃষিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি, বহুজাতিক কোম্পানির বীজ, সার, কীটনাশক, যান্ত্রিক সেচ নির্ভরতা কৃষির বিকাশ এবং ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষক কৃষিতে টিকতে পারছে না। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে কৃষকরা সুবিধা বঞ্চিত।

নেত্রকোনা জেলা আহ্বায়ক আবুল বাসার বলেন, কৃষি বাজার ব্যবস্থাপনায় ত্রুটিপূর্ণ থাকায় এক শ্রেণির আড়ৎদার, ফড়িয়া ও মধ্যস্বত্ত্ব ভোগীদের কাছে কৃষকরা জিন্মী হয়ে পড়ছে। কৃষক উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ থেকে শুরু করে উৎপাদিত কৃষি পণ্য বিক্রি পর্যন্ত সর্বক্ষেত্রে কৃষকরা ঠকছেন ও প্রতারিত হচ্ছেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদের বারহাট্টা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক, মোঃ হাফিজুর রহমান, সদস্য, তপন চৌধুরী, মোঃ আব্দুস সালামসহ বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকরা।

এ সময়  সংগঠনের পক্ষ থেকে দেশের কৃষি অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কৃষিপণ্যের ন্যায্যমূল্য ও কৃষকদের অধিকার আদায়ের জন্য ১০ দফা দাবি তুলে ধরা হয়।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধ :

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  4:31 AM