ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী কিশোর-গ্যাং লিডার সানি গ্রেপ্তার

#
news image

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে রাজনৈতিক ছত্রছায়ায় বেআইনী জনতাবদ্ধতা সৃষ্টি করে হামলা চালানোর অন্যতম আসামী ও দে-লাড়া গ্রুপের গ্যাং লিডার সাকিবুল হাসান সানি (২৪)’কে গ্রেফতার করেছে র‍্যাব-১।
 
জানা গেছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কতিপয় দুষ্কৃতিকারীরা দেশ ব্যাপি অগ্নি সন্ত্রাস, চাঁদাবাাজি, ছিনতাই, নৈরাজ্য সৃষ্টি করছে। রাজধানীর উত্তরায় প্রাইভেট ইউনিভার্সিটির শান্তিপূর্ণ মিছিলে সানি এবং তার দল কয়েক দফায় হামলা চালায়। 
গ্রেফতারকৃত আসামী ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক। 
 
গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে বেআইনী জনতাবদ্ধতা সৃষ্টি করে হামলা করে। আন্দোলনের সময় ছাত্ররা স্পষ্টভাবে তার নেতৃত্বে হামলার শিকার হবার কথা উল্লেখ করে ছবি শেয়ার করেন। এছাড়াও তারা সরকার পতনের আগ মুহূর্তে তালিকাভুক্ত কিশোর গ্যাঙদের নিয়ে আন্দোলন দমানোর জন্য প্রায় ২০-৩০ টি মোটরসাইকেল চালু করে বিভিন্ন স্পটে আতঙ্ক সৃষ্টি করে। 
 
অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে র‌্যাব-১ এর একটি চৌকষ অভিযানিক দল ২৫ফেব্রুয়ারি  আনুমানিক রাত সোয়া ১২টায় ডিএমপি, ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে সাকিবুল হাসান সানি (২৪)’কে গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃত আসামি *দে লাড়া* নামক কিশোর গ্যাঙ গ্রুপের লিডার। তিনি এ গ্রুপ জুলাই মাস থেকে চালু করেন। সেপ্টেম্বর মাসের পর হতে বিভিন্ন স্কুল-কলেজের কিশোরদের নিয়ে তিনি উত্তরা এলাকায় ছিনতাই চাঁদাবাজি ইত্যাদি অপরাধ করেছেন বলে জানা যায়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট এবং বার থেকে চাঁদাবাজি করেন বলেও অভিযোগ এসেছে। এ সংক্রান্তে তার নামে মামলাও দায়ের করা হয়েছে। 
 
র‌্যাব-১ কর্তৃক এরূপ অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানা গেছে। স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য ২৪ ঘন্টা র‌্যাব-১ এর টহল চলমান রয়েছে। ভবিষ্যতে কিশোর গ্যাং, ছিনতাই এবং অন্যান্য সামাজিক অপরাধ দমনের জন্য র‌্যাব-১ এর একটি স্থানীয় কমপ্লেইন সেল চালু করা হয়েছে। তাৎক্ষণিক সেবা প্রধানের জন্য জনস্বার্থে যোগাযোগ সেলটি সবার সাথে শেয়ার করা হলো, ০১৭৭৭৭১০১২৪ এটি উত্তরা আব্দুল্লাপুর ও টঙ্গীর জন্য প্রযোজ্য হবে।
 
র‍্যাব-১ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও র‍্যাবের মিডিয়া এন্ড অপস সহকারী পরিচালক সালমান নূর আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফাহিম ফরহাদঃ

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  4:33 AM