ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

রাজধানী ও গাজীপুরে পৃথক অভিযানে ১১ছিনতাইকারী গ্রেপ্তার

#
news image

রাজধানী ঢাকার বিমানবন্দর, গুলশান থানার মাদানী  এভিনিউ ও জিএমপি, গাজীপুর সদর থানা এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে সক্রিয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দলনেতাসহ মোট ১১ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১
 
সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জন জীবন অতিষ্ঠ করে তুলছে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।
 
চলতি বছরের গত ২৫ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানী ঢাকা ও জিএমপি গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সক্রিয় সদস্য ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। 
 
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর কয়েকটি আভিযানিক দল ওইসব স্থান সমূহে অভিযান পরিচালনা করে “ ডিএমপি ঢাকার গুলশান থানাধীন মাদানী এভিনিউ এলাকা হতে, গাজীপুর সদর থানাধীন চতরবাজার এলাকা এবং বিমানবন্দর থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ফুট ওভার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তা হতে ছিনতাইকারী দলের দলনেতাসহ  সক্রিয় ১১ সদস্যদের গ্রেপ্তার করে।
 
তারা হলেন, জামালপুরের সুমন সরকার, রংপুরের রনি, ময়মনসিংহের আল-আমিন ও বাবু, সুনামগঞ্জের রিকম, নিলফামারির আলামিন, ঢাকার সিয়াম, হবিগঞ্জের হৃদয়, নেয়াখালীর মনির ও রাকিব এবং সিরাজগঞ্জের সিরাজ।
 
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ফাহিম ফরহাদঃ

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  4:41 AM