ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ইসি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : আব্দুর রহমানেল মাছউদ

#
news image

নির্বাচন কমিশন (ইসি) এই মুহূর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

আজ বৃহস্পতিবার বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

আব্দুর রহমানেল মাছউদ বলেন, এই মুহূর্তে আমাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোন পরিকল্পনা নেই। সবমিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল কি বললো সেটা বিষয় না। 

তিনি বলেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা কোন কিছুই রিকোয়েস্ট পাইনি আর যেহেতু আমরা সর্বমহলে শুনছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলছেন, ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হতে পারে, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি।

নির্বাচন কমিশনার বলেন, যদি ডিসেম্বর অথবা জানুয়ারীতে নির্বাচন করতে হয় তাহলে অক্টোবর কিংবা নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে। জুনের মধ্যে আমাদের ভোটার তালিকার কাজ সম্পন্ন হবে। এর আগে স্থানীয় নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচন করা অসম্ভব হয়ে যাবে। তাই এখন জাতীয় নির্বাচনই আমাদের উদ্দেশ্য। 

এসময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, তেঁতুলঝোড়া ইউপি সচিব আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:50 AM