ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বাগেরহাটে মাহে রমাজানকে স্বাগত জানিয়ে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি।

#
news image

পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর ও শহর শাখার  যৌথ উদ্যোগে বাগেরহাট শহরে বর্ণাঢ্য র‍্যালি হয়েছে।২৮ ফেব্রুয়ারি ( জুম'আ বার) বিকাল ০৩ঃ০০টায় র‍্যালিটি বাগেরহাট শহরের কেন্দ্রীয় জামে মসজিদ (পুরাতন কোর্ট মসজিদ) থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।র‍্যালিতে বাগেরহাট সদর ও শহর শাখার হাজার হাজার নেতা কর্মী  মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন পতাকা ও প্লাকার্ড সহকারে অংশগ্রহণ করে। র‍্যালি চলাকালীন সময়ে শহরের চতুর্পাশে রাস্তাঘাট লোকেলোকারণ্য হয়ে যায়। রালিতে অংশগ্রহণকারীদের তাকবীর ধ্বনি এবং আহলান সাহলান,মাহে রমাজান স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়।  উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম।উক্ত র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস,  যুব বিভাগের সভাপতি  শেখ মনজুরুল হক  (রাহাদ)  সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক ও অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ,  সদর উপজেলা জামাতের আমির ফেরদৌস আলী, শহর আমির শামীম আহসান,  উপজেলা সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী, শহর সেক্রেটারি ইসাদুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বাগেরহাট প্রতিনিধিঃ

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  11:52 PM