ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

বইমেলায় প্রকাশিত ‘ভালোবাসার দহন’ ও ‘পুষ্প কাহন’ বই দুটির তেঁতুলিয়ায় মোড়ক উন্মোচন

#
news image

অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশ পাওয়া ‘ভালোবাসার দহন ও পুষ্প কাহন’ বই দুটির পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোড়ক উম্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠে বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে এই মোড়ক উম্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই দুটির মোড়ক উন্মোচন করেন বেগম রোকেয়া সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার হোসেন।

এসময় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (অব.) কবি গিয়াস উদ্দিন আহম্মেদ, বুড়াবুড়ি আয়ুব উল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল, শালবাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমেল হক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ হামিদুল হাসান লাবু, কবি সাহিত্যিক ও নাট্যকার অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ, বুড়াবুড়ি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শামীম হোসেন এবং কবি ও সাহিত্যিক মকসেদ আলীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জান যায়, তেঁতুলিয়ার দুই লেখকের বই গ্রামীণ জনপদে নতুন লেখকদের উদ্বুদ্ধ ও পাঠকদের কাছে তুলে ধরতে অমর একুশে বইমেলার শেষ দিনে গ্রামের এই অনুষ্ঠানের মাধ্যমে ‘ভালবাসার দহন ও পুস্প কাহন’র মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠান শেষে কবিদ্বয়কে স্মারক সম্মাননা প্রদান করা হয়।

অতিথিরা বক্তব্যে বলেন, দেশের উত্তরের তেঁতুলিয়া থেকে দুই লেখকের বই প্রকাশিত হয়েছে তা অত্যন্ত আনন্দের বিষয়। বই তো সবাই লিখতে পারে না। সেই বই মোড়ক উন্মোচন করতে বুড়াবুড়ির মতো একটি প্রত্যন্ত  গ্রামাঞ্চলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা নতুন লেখকদের যেমন উদ্বুদ্ধ করবে, তেমনি এখানকার মানুষরাও জানতে ও চিনতে পারবেন লেখকদের। এ সময় লেখকদের পরিচিতি নিয়ে বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য যে, উপন্যাস ‘ভালোবাসার দহন’ এর লেখক কবি, সাহিত্যিক ও নাট্যকার অ্যাডভোকেট মনোয়ার হোসেন ও কাব্যগ্রন্থ ‘পুস্প কাহন’ এর লেখক কবি, সাহিত্যিক ও সমাজসেবক মকসেদ আলী। বই দুটি’র প্রকাশক পলক রায়। প্রকাশ করা হয়েছে অনন্য প্রকাশনী থেকে। অমর একুশে বইমেলার ৬৬৯ স্টলে সূলভ মূল্যে বিক্রি হয়েছে এবং পঞ্চগড় ভাষা সৈনিক সুলতান বইমেলার স্টলগুলিতে পাওয়া যাচ্ছে।  

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ

০১ মার্চ, ২০২৫,  3:00 PM