ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

#
news image

চতুর্থ ও শেষ দল হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আজ ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা। এর আগে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়েছে অসিরা। 

৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আফগানিস্তান তৃতীয়স্থানে এবং সমানসংখ্যক ম্যাচে তিনটিতেই হেরে খালি হাতে এবারের আসর শেষ করল ইংল্যান্ড। 

করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ৬১ বলে ৬২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক। 

চার রানের ব্যবধানে সাজঘরে ফিরেন ব্রুক ও রুট। ব্রুক ১৯ ও রুট ৩৭ রান করেন।

এরপর দ্রুত ২ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ইংল্যান্ড। এমন অবস্থায়  ১২৯ রানে ৭ উইকেট হারায় তারা। কিন্তু অষ্টম উইকেটে জোফরা আর্চারকে নিয়ে ৫৭ বলে ৪২ রানের জুটিতে ইংল্যান্ডের রান দেড়শ পার করেন অধিনায়ক জশ বাটলার। 

দলীয় ১৭১ রানে বাটলার-আর্চার জুটি ভাঙার পর ১৭৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। আর্চার ২৫, বাটলার ২১ রান করেন। 

দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার ৩টি করে উইকেট নেন। 

জবাবে ৪৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনকে ২৭ ও ট্রিস্টান স্টাবসকে শূন্য রানে ফিরিয়ে দেন ইংল্যান্ড পেসার আর্চার। 

তৃতীয় উইকেটে ১২২ বলে ১২৭ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করেন রাসি ভ্যান ডার ডুসেন ও হেনরিচ ক্লাসেন। 

১১টি চারে ক্লাসেন ৬৪ রানে থামলে ১২৫ বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ডুসেন ও ডেভিড মিলার। 

৬টি চার ও ৩টি ছক্কায় ডুসেন ৮৭ বলে ৭২ এবং মিলার ৭ রানে অপরাজিত থাকেন। 

ইংল্যান্ডের আর্চার ২টি ও আদিল রশিদ ১ উইকেট নেন। 

অনলাইন ডেক্স :

০১ মার্চ, ২০২৫,  11:19 PM