ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

নারী শ্রমিক আত্মহত্যার জেরে শ্রমিক অসন্তোষ, গাড়িতে আগুন, কারখানা ছুটি ঘোষণা

#
news image

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় প্যানোরোমা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় এক নারী শ্রমিক আত্মহত্যার জেরে শ্রমিক বিক্ষোভ,  প্রাইভেট কার ও মোটর সাইকেলে অগ্নি-সংযোগ, কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিক বিক্ষোভের মুখে, অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের অর্ধশতাধিক কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ। 
 
নিহত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে। তিনি প্যানোরোমা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
 
সোমবার (৩মার্চ) সকালে  শ্রমিক আন্দোলনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার এফএম জহিরুল ইসলাম। 
 
আন্দোলনরত শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্যানোরোমা অ্যাপারেলস কারখানার শ্রমিক লাবনী অসুস্থ জনিত কারণে গতকাল কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর না করায় ক্ষুব্ধ হয়ে কারখানা ভবনের ৭ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। 
 
পরে ওই নারীর মরদেহ গুমের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ এনে সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে কারখানায় কর্মবিরতি করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা কারখানার জানালার কাঁচ ভাঙচুর করে ও কারখানার সামনে থাকা একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। এছারা কারখানার গেটের ভেতর পার্কিংয়ে থাকা ২টি কাভার্ডভ্যান ও অপর আরো একরি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।
 
এসময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে প্রায় দেড় ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতির কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস, নাওজোড় ও ইটাহাটা এলাকার অন্তত অর্ধ্বশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ।
 
গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার দিনে আলম বলেন, গতকাল তাদের নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বলা হয়েছিল স্বামীর সাথে ঝামেলা এ কারণে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শ্রমিকরা কিছু বলে নাই। বিকেল পর্যন্ত কাজ করে চলে যায়। সকালে এ ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নি-সংযোগ করে। কারখানার কাঁচ ও গাড়িও ভাঙচুর করা হয়।
 
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের ১২ টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

গাজীপুর প্রতিনিধি :

০৩ মার্চ, ২০২৫,  3:53 PM