ঢাকা ১৪ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রাণপণ চেষ্টা

#
news image

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) রাত পৌনে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
 
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে বলেও জানা গেছে।
 
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার, ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক জানান, এটি একটি বড় মার্কেট, যেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে ফায়ার সার্ভিসের অফিস থেকেই লেলিহান শিখা দেখা যাচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।
 
এ বিষয়ে ফায়ার ফাইটার মেহেদী হাসান বলেন, আগুনের ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছিল। আগুনের ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ফাহিম ফরহাদঃ

০৬ মার্চ, ২০২৫,  3:57 AM