ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

নেত্রকোনায় পাহারাদারকে হত্যা, ৭ গরু লুট

#
news image

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে কৃষি খামারের পাহারাদারকে হত্যা করে গোয়ালে থাকা সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার শুকনাকুড়ি এলাকায় (৫ মার্চ) বুধবার দিনগত রাতে এ ঘটনা ঘটেছে।

নিহত জয়নাল উদ্দিন (৬৫) দুর্গাপুরের কাকৈড়গড়া ইউনিয়নের পুকুরিয়া এলাকার বাসিন্দা। তিনি কৃষি খামারে গত আড়াই মাস যাবত কাজ করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত ওই খামারে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ও খামারের সাটি গরু লুট করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বরকত খান বলেন, বদলী পাহারাদার হেলাল উদ্দিন সকালে খামারে এসে নিত্যদিনের কার্যক্রম দেখতে না পেয়ে জয়নালকে ডাক দেয়। তার সাড়াশব্দ না পেয়ে সেখানকার খড় রাখার ঘরের দরজা খুলতেই তাকে মুখবাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয় ইউপি সদস্য সেকুল আলম তালুকদার বলেন, জয়নাল উদ্দিন সহজ সরল মানুষ ছিলেন। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। তাকে এভাবে কেন খুন হতে হলো! এমন ঘটনায় আমরা আতঙ্কিত বোধ করছি। আমাদের নিরাপত্তা কোথায়?

নিহতের স্ত্রী জমিলা খাতুন বলেন, স্বামীর আয় দিয়ে আমাদের সংসার চলতো। এখন ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার কিভাবে চলবে? যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের ফাঁসি চান তিনি।

খামার মালিক মাহাবুল হক বলেন, দুর্বৃত্তরা আমার পাহাদারকে হত্যা করে বড় ধরণের ক্ষতি করেছে। যারা এই অপরাধের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দুর্গাপুর সার্কেলের সিনিয়র এএসপি আল ইমরানুল আলম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের সকল ইউনিট তৎপর রয়েছে। খুব দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০৬ মার্চ, ২০২৫,  6:42 PM