ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ভাড়াটিয়া হয়ে গেলেন মালিক উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

#
news image

গাজীপুরে ভাড়াটিয়া সেজে আবাসন প্রকল্পের অফিস দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই অফিস উদ্ধারের দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করেছেন প্রকল্প কর্মকর্তারা। 
গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলকৈর এলাকায় ধানসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকল্পের সাধারণ সম্পাদক মো. রমজান আলী আকন্দ জানান, নিজেদের কর্মব্যস্ততার কারণে প্রকল্পঅফিস নিয়মিত ব্যবহার করতেন না। এই সুযোগে তাদের প্রকল্পের তৎকালীন কেয়ারটেকার ও জমির দালাল স্থানীয় আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন ব্যবসার কথা বলে ২০১৩ সালে অফিসটি ভাড়া নেন। তিনি প্রথমে নিয়মিত ভাড়া পরিশোধ করে আসলেও পরবর্তীতে কয়েক মাস ভাড়া পরিশোধ না করে নিজেই ওই অফিসসহ জমির মালিকানা দাবি করে বসেন। এমনকি বিগত ২০১৮ সালে মালিকানাবিহীন একটি দলিল তৈরি করে  তার সম্বন্ধী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ আলী বেপারীর সহযোগিতায় আবাসন প্রকল্পের অফিসসহ প্রায় ৫ শতাংশ জমি জবরদখল করেন। গণবিপ্লবে ফ্যাসিবাদ সরকারেরর পতনের পর থেকে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ আলী পলাতক রয়েছেন। বর্তমানে আবাসন প্রকল্পের কর্মকর্তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বেদখল হওয়া ওই অফিস ও জমি উদ্ধারের উদ্যোগ নিলে আ’লীগ নেতা কফিল উদ্দিন ৮০ লাখ টাকা দাবি করেন। ওই জমিতে তার ৮০ লাখ টাকা খরচ হয়েছে বলে স্থানীয় সালিশে দাবি জানান। 
এব্যাপারে যোগাযোগ করা হলে কফিল উদ্দিনকে পাওয়া যায়নি। তাঁর ছেলে হাবিবুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই জমি ব্যাংকে বন্ধক রেখে এক কোটির টাকা লোন এনেছি। আমাদের কাগজপত্র সঠিক না থাকলে ব্যাংক লোন দিত না। প্রকৃত ঘটনা হলো, ধানসিঁড়ি কতৃপক্ষ জমি কিনেছে ৯৭৫ নং দাগে, আর দাবি করছে ৯৭৮ নং দাগে। তারা আদালতকে বিভ্রান্ত করে একতরফা একটি রায় এনে আমাদের জমি দাবি করছে। আমরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছি। 

গাছা (গাজীপুর) প্রতিনিধি

০৮ মার্চ, ২০২৫,  5:54 PM